সংস্কারবিহীন পুরাতন রেললাইন, পুরাতন ইঞ্জিন, সমন্বয়হীনতাসহ নানা কারণে এসব দুর্ঘটনা ঘটছে। এসব ঘটনায় তদন্ত কমিটি গঠন হলেও তদন্ত রিপোর্ট আলোর মুখ দেখছে না। ঘনঘন দুর্ঘটনার কারণে ওই পথের ট্রেন যাত্রীরা আতঙ্কের মধ্যে যাতায়াত করছেন।
লালমিনহাট থেকে উদ্ধারকারী দল এসে অন্য ইঞ্জিন লাগিয়ে ৮টা ৪৫ মিনিটি ট্র্রেনটি পুনঃরায় লালমনিরহাটের উদ্দেশ্যে ছেড়ে যায়। অন্নদানগর স্টেশন মাস্টার বাবলু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।লালমনিরহাটগামী পদ্মরাগ এক্সপ্রেস ট্রেনের ছয়টি বগি ১৯ সেপ্টম্বর পীরগাছা রেলওয়ে স্টেশনের আউট পয়েন্টে লাইনচ্যুত হয়েছে।
দুর্ঘটনার কারণ অনুসন্ধানে লালমনির হাট লে ডিভিশন চার সদস্যোর একটি তদন্ত কমিটি গছন করেছেন। প্রায় ৯ ঘন্টা পরে ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
ট্রেন লাইনচ্যুত হওয়ায় রংপুর-গাইবান্ধার সাথে লালমনিরহাট,কুড়িগ্রামের ট্রেন যোগাযোগ বেশ কয়েক ঘন্টা বন্ধ হয়ে যায়। তদন্ত কমিটি গঠন হলেও সেই তদন্ত রিপোর্ট আলোর মুখ দেখেনি।
